আজ কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী

তেভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। আজন্ম ত্যাগী এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল-যশোরের সীমান্তবর্তী বাঁকড়ি গ্রামে ‘কমরেড অমল সেন স্মৃতিরক্ষা কমিটি’র উদ্যোগে দুদিনব্যাপী (১৭ ও ১৮ জানুয়ারি) স্মরণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, কৃষক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, গ্রামীণ মেলাসহ নানা ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। অমল সেন ২০০৩ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে পরলোকে পাড়ি জমান।