বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করে ভাইরাল পান্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা রিশাভ পান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করে হয়েছেন ভাইরাল।

অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকানো ভারতীয় প্রথম এই উইকেটকিপার-ব্যাটসম্যান হলেন পান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে স্লেজিংসহ নানা কারণে আলোচিত ছিলেন তরুণ এই ক্রিকেটার।

বুধবার বান্ধবী ইশা নেগির সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভাইরাল হলেন পান্ত। ছবিতে পেশায় উদ্যোক্তা ও ইন্টেরিয়র ডিজাইনার ইশার সঙ্গে তার ঘনিষ্ঠতার ব্যাপারটি স্পষ্ট।

পান্ত ক্যাপশনে লিখেছেন- “আমি তোমায় খুশি করতে চাই, কারণ জীবনে আমার খুশির কারণ তুমি।”

ইশাও পান্তের পোস্ট করা ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন -“প্রাণের পুরুষ, আমার সোলমেট, আমার প্রিয় বন্ধু, আমার ভালোবাসা।”

বেশ কিছুদিন বিরতি পাচ্ছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পাওয়া পান্ত। আপাতত দেশেই থাকা হচ্ছে তার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজের দলে ঠাঁই হয়নি ২১ বছর বয়সী এই ক্রিকেটারের।