হজযাত্রীদের চোখে যারা পানি ঝরায়, তাদের চোখে রক্ত ঝরাব: ধর্ম প্রতিমন্ত্রী

‘হজযাত্রীদের চোখ দিয়ে যারা পানি ঝরাবে, তাদের চোখ দিয়ে আমরা রক্ত ঝরিয়ে ছাড়ব। এটা আমার পরিষ্কার কথা'- এমন মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার বিকেলে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের  হজযাত্রীদের নতুন বিমান ভাড়া নির্ধারণ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, তিনি বলেন,  এ ক্ষেত্রে আশা করি, হজ সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকবেন। আমরা আল্লাহর মেহমানদের খেদমত করার সুযোগ নিতে চাই। এটা আমাদের দায়িত্ব।’

এ সময় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন। বিমান ভাড়া কমানোর খবর জানিয়ে তিনি বলেন, ‘এ বছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতি হজযাত্রীকে এবার বিমান ভাড়া দিতে হবে এক লাখ ২৮ হাজার টাকা, যা গত বছরের তুলনায় ১০ হাজার ১৯১ টাকা কম।’

বিমান ভাড়া কমার প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমি জানি, বিমান প্রতিমন্ত্রী অনেক দয়ালু এবং ভদ্র মানুষ। তিনি আমাদের দাবি রেখেছেন, সে জন্য তাকে অনেক ধন্যবাদ'।