চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে প্রদীপ কুমার দত্ত (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
প্রদীপ কুমার দত্ত পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের অজিত কুমার দত্তের ছেলে। তিনি পিডিবি'র লাইনম্যান বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া।
তিনি দেশ রূপান্তরকে জানান, রাস্তা পার হওয়ার সময় তিনি মাইক্রোবাসে চাপা পড়েন। এ সময় তার সহকর্মী রাশেদও সঙ্গে ছিলেন বলে পুলিশ জানায়। গুরুতর আহত অবস্থায় প্রদীপ দত্তকে উদ্ধার করে সহকর্মী রাশেদ চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ জানান, মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে।