কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে দেশটির উত্তর কোরিয়ার আলোচনার প্রধান মধ্যস্থতাকারী কিম ইয়ং চোলের। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি। স্থানীয় সময় শুক্রবার দুটি বৈঠক হওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বৈঠক সংশ্লিষ্ট এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই সূত্রের কথা বাস্তব হলে বৈঠক দুটিতে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সাক্ষাতের দুয়ার খুলবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছান কিং ইয়ং চোল। এর আগে ট্রাম্প ও কিমের মধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকের আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। সিঙ্গাপুরের বৈঠকের পর পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি।