সেনা সদস্যদের বিপন্ন করছেন ট্রাম্প ’

আফগানিস্তানে দায়িত্বরত আমেরিকান সেনা সদস্যদের বিপন্ন করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এমন অভিযোগ তোলেন বলে জানিয়েছে বিবিসি।
পেলোসির অভিযোগ, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মার্কিন কংগ্রেস সদস্যদের সফরের বিষয়টি প্রকাশ্যে আনার মাধ্যমে সেনা সদস্য ও আইনপ্রণেতাদের ঝুঁকির মধ্যে ফেলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে চলমান আংশিক শাটডাউনের ২৮তম দিনে এমন মন্তব্য করলেন স্পিকার ন্যান্সি পেলোসি।
হোয়াইট হাউসের প্রেসসচিব সারাহ স্যান্ডার্স এক টুইটে ট্রাম্পের দেওয়া একটি চিঠি প্রকাশ করেছেন।