আ.লীগের কার্যালয়ে হামলা মামলা

সিলেট বিএনপির ২৮ নেতাকর্মীর জামিন

স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সিলেট বিএনপির ২৮ নেতাকর্মী। গতকাল রবিবার সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাহীন বিল্লাহের আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুরুজ মিয়া, অপু আহমদ, দুলন মিয়া, পারভেজ আহমদ, ছাদ উল্লাহ, আবদুল মান্নান, ফকির আলী, সিরাজ মিয়া, হেলাল মিয়া, আনাছ মিয়া, নজরুল ইসলাম, ইলিয়াছ আলী, মামুন মিয়া, সোহাগ মিয়া, সোহান মিয়া, বাদশাহ মিয়া, মাসুম আহমদ, তাজ উদ্দিন, শামীম আহমদ, ইমরান মিয়া, জুবেদ মিয়া, রেজন মিয়া, আবদুল আলীম, মো. সাঈদী, বশর মিয়া, আবদুস শহীদ, শানুর মিয়া ও এলাইছুর রহমান এলাইছ।