ডিজিটাল পণ্য-সেবা নিয়ে বাণিজ্যমেলায় গার্ডিয়ান লাইফ

বিমা খাতে ডিজিটাইজেশন ও অনলাইন জীবনবীমা ব্যবসায় ত্বরান্বিত করতে গার্ডিয়ান লাইফ বাণিজ্যমেলায় এনেছে কিছু উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবা।

মেলায় গার্ডিয়ান লাইফের প্যাভিলিয়নে (জিএমপি ০১) প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জানা যাবে। পাশাপাশি আরও মজাদার কার্যক্রমে অংশ নিয়ে যে কেউ জিতে নিতে পারেন স্মার্টটিভি, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার। গার্ডিয়ান লাইফ প্যাভিলিয়নে ইজিলাইফ অ্যাপ ডাউনলোডকারীদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে একজনকে পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন দেওয়া হবে প্রতি শনিবার।

প্যাভিলিয়ন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের এমডি ও সিইও এম এম মনিরুল আলম, ডিএমডি মো. সাজ্জাদুল করিম, সিওও শামীম আহমেদ, বিপণন ও যোগাযোগ প্রধান রুবায়াৎ সালেহীন। বিজ্ঞপ্তি