ভ্যাট কমানোই ইন্টারনেটের দাম কমবে বলে আশা প্রকাশ করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, কিছুদিন আগে ইন্টারনেটের সেবার উপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। নতুন করে আইটিসি, আইআইজি ও এনটিটিএনের উপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে বলে আশা করছি।
তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়কে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’