নির্বাচনের নামে একটা তামাশা হয়েছে দেশে উল্লেখ করে করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এটাকে নির্বাচন বলা যায় না। কোনো সুষ্ঠু স্বাধীন গণতান্ত্রিক জাতি এটাকে মেনে নেয় নাই। এই জাতিও এটাকে মেনে নেয়নি’।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এদেশে সব থেকে বড় দুর্নীতিটা হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর, এমনটি দাবি করে তিনি বলেন, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর বিজয় উৎসবে দুর্নীতির বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার এ বক্তব্যে আমি সমর্থন করতাম যদি তিনি নির্বাচনের আগে পদত্যাগ করতেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দুদু বলেন, আপনি গণতন্ত্রের আয়নায় নিজেকে দেখেন। দেখবেন, আপনি স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী হয়েছেন। এই চেহারা গণতন্ত্রের সঙ্গে যায় না।
পুলিশ এখন সমাজে মুখ দেখাতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সরকারি চাকরিরত পুলিশদের কেন নির্বাচনে ব্যবহার করলেন?
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান কামাল। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।