রাজশাহীর গোদাগাড়ী থেকে গোবরের জ্বালানি (ঘুঁটে) ভর্তি ভুটভুটি থেকে ১৫০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রওশনচক গ্রামের মসিদুল (২১) ও একই উপজেলার একবরপুর আইড়ামারি গ্রামের মাসুদ (২০)।
চাঁপাইনবাবগঞ্জের মনাকষা থেকে গোবরের তৈরি জ্বালানির ভেতরে ফেনসিডিল ভর্তি করে রাজশাহীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।