সিরাজগঞ্জে সুমি হত্যা

স্বামীসহ চারজনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার গৃহবধূ সুমি রানী হত্যা মামলায় স্বামীসহ চারজনকে মৃত্যুদ-াদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদ-ও করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দ-াদেশ দেন। মৃত্যুদ- পাওয়া ব্যক্তিরা হলেন স্বামী সুবীর কুমার রায়, তার ভাই ডা. সুশীল কুমার রায়, সুনীল কুমার রায় ও মনোরঞ্জন কুমার রায়। আসামিরা পলাতক থাকা অবস্থায় এ রায় হলো।
মামালার নথি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে সুবীর কুমারের সঙ্গে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার গোপীনাথ বিশ্বাসের মেয়ে সুমী রানীর বিয়ে হয়। বিয়ের সময় সুবীর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করলে আড়াই লাখ টাকা পরিশোধ করা হয়। পরে যৌতুকের দাবিতে সুবীর ও তার স্বজনরা ২০০১ সালের ১২ জানুয়ারি সুমিকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে থানায় জিডি করেন। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে সুমিকে গলাটিপে হত্যা করার প্রমাণ মেলে।
সদর থানার এসআই মনিরুল ইসলাম একই বছরের ১৫ জানুয়ারি সুবীরসহ ওই চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক।