চাঁদাবাজির মামলা

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ গ্রেপ্তার

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ কান্তি দেকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর কুয়ারপাড়স্থ বাসা থেকে কোতোয়ালি থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া দেশ রূপান্তরকে জানান, ২০১৬ সালে দায়ের একটি চাঁদাবাজি মামলায় পীযূষ কান্তি দে’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান চালিয়ে নিজ বাসা থেকে পীযূষকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।