সেমিতে নাদাল

যত সময় যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনে ততই দুরন্ত লাগছে স্প্যানিশ ম্যাটাডোর রাফায়েল নাদালকে। গতকাল জায়ান্ট কিলার ফ্রান্সেস তিয়াফোকে ৬-৩, ৬-৪, ৬-২-এ উড়িয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। এখন তার সামনে ২০ বছরের গ্রিক সেনসেশন স্তেফানোস সিতসিপাস। সেমিফাইনালের এ লড়াই দেখার জন্য মুখিয়ে আছে টেনিস দুনিয়া।

কোয়ার্টার ফাইনালে স্পেনের রবের্তো বাউতিস্তাকে ৭-৫, ৪-৬, ৬-৪, ৭-৬(৭/২)-এ হারিয়ে সেমিফাইনালে ওঠেন টুর্নামেন্টের ১৪তম বাছাই  সিতসিপাস। চতুর্থ রাউন্ডে তিনি রজার ফেদেরারকে হারিয়েছিলেন।

এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম বাছাই পেত্রা কেভিতোভা মেয়েদের এককের সেমিফাইনালে উঠেছেন।

নাইফ অ্যাটাকের পর এটাই কেভিতোভার সেরা পারফরম্যান্স। গতকাল অস্ট্রেলিয়ান আশলেঘ বেটিসকে ৬-১, ৬-৪-এ হারান চেক রিপাবলিকের এ সুন্দরী। মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন আমেরিকান ড্যানিয়েল্লা কলিন্সও।