বরগুনায় নজরুল সম্মেলন শুরু

শোভাযাত্রা, আলোচনা সভা, নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিশিষ্ট কথা সাহিত্যিক ও শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন এ সম্মেলন উদ্বোধন করেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এ ছাড়া পুলিশ সুপার মো. মারুফ হোসেন, পৌর মেয়র মো. শাহদাত হোসেন, বরগুনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. মো. শাহজাহান, বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।