রেলে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে : রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় রেল স্টেশন পরিদর্শনকালে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি রেলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল অভিযোগ করে মন্ত্রী বলেন, সেই মৃত অবস্থা থেকে পুনর্জীবিত করেছে আওয়ামী লীগ সরকার। গত ১০ বছরে বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ ঘটানো হবে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা, চিলাহাটি থেকে হলদিবাড়ী হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগের কাজ অচিরেই শুরু হবে। পঞ্চগড় রেল স্টেশনকে আধুনিকায়ন করা হবে।