ভারতের মধ্যপ্রদেশে কংগ্রেস নেতৃত্বাধীন বিধানসভায় মন্ত্রী হওয়ার দাবি থেকে সরে এসেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) আইনপ্রণেতা রামবাই সিং। নিজেকে সব মন্ত্রীর বাপ (নেতা) দাবি করা এই নারী বলেন, মন্ত্রিসভায় স্থান না পেলেও তিনি ভালো কাজ করে যাবেন।
এনডিটিভির খবরে জানানো হয়, মধ্যপ্রদেশে বিএসপির দুজনের সমর্থন না পেলে কংগ্রেসকে কর্ণাটকের মতো পরিস্থিতিতে পড়তে হতো বলে ইতিপূর্বে মন্তব্য করেছিলেন রামবাই। তিনি নিজেকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। মধ্যপ্রদেশের দামোহ এলাকার এক জনসভায় রামবাই এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন, ‘আমাকে মন্ত্রী করা হলে ভালো কাজ করব।’