গাড়িসহ নদীতে, চালকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূল্লায় একটি ব্লক প্রজেক্টে কাজ করার সময় চপল হাওলাদার নামে এক চালক গাড়িসহ পানিতে পড়ে ডুবে মারা গেছে। চপল ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের সন্তোষ হাওলাদারের ছেলে। প্রজেক্ট ইনচার্জ জসীম আকন জানান, চপল তার এই প্রজেক্টের শুরু থেকে শ্রমিক হিসেবে কাজ করে আসছে। জানুয়ারি মাসের ১ তারিখে তাকে আমরা ফোর ক্লিপ চাপা গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োগ দিই। গতকাল শনিবার সকালে ব্লক গাড়িতে করে একটি ফেরিতে উঠিয়ে দেওয়ার সময় সে গাড়িসহ উল্টে নদীতে পড়ে নিখোঁজ  হয়। ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে প্রায় চার ঘণ্টার চেষ্টায় চপলের লাশ উদ্ধার করে।