জাতীয় অ্যাথলেটিকস সমাপ্তিতেও রেকর্ড

রেকর্ডের মধ্য দিয়েই শেষ হলো জাতীয় অ্যাথলেটিকসের এবারের আসর। শেষ দিনে হয়েছে ৪টি রেকর্ড। শনিবার মেয়েদের ২০০ মিটার ইভেন্টে সোহাগী আক্তারের নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২৫:০৬ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ডটি গড়েছেন নৌবাহিনীর এই দৌড়বিদ। ফটো ফিনিশিংয়ে দ্রুততম মানবী শিরিন আক্তারকে হারিয়েছেন সোহাগী। ইলেকট্রনিক টাইমিংয়ের হিসাবে শিরিনের (২৫:০৮ মিনিট) চেয়ে দুই সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি। আগের রেকর্ডটি ছিল ২৫:১৩ সেকেন্ডের। ২০১৩ সালে রেকর্ডটি গড়েন জাকিয়া সুলতানা।

এদিকে ২১:৭৮ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ২০০ মিটারে শিরোপা ধরে রেখেছেন আগেরদিন ৪০০ মিটারে রেকর্ড গড়া জহির রায়হান।

ওয়ালটন জাতীয় অ্যাথলেটিকসে ৪টি নতুন জাতীয় রেকর্ডের মধ্যে ৩টিই বাংলাদেশ নৌবাহিনীর অর্জন ১০০ মিটার (পুরুষ), শটপুট (পুরুষ) ও ২০০ মি. (মহিলা), ১টি বিকেএসপির ৪০০ মিটার ইভেন্ট। তিনদিনব্যাপী প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। এরমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে। ২য় বাংলাদেশ নৌবাহিনী এবং ৩য় বাংলাদেশ জেল।