দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে মোহাম্মদ শাহপরান নামে ফেনীর এক যুবককে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। রোববার সে দেশের সময় বিকেল সাড়ে ৩টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, প্রায় ১৩ বছর আগে তার ভাই আফ্রিকায় পাড়ি জমান শাহ্পরান। ওইদিন বাংলাদেশির সুপার মার্কেটে তার ভাইয়ের দোকানের ক্যাশ কাউন্টারে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের সঙ্গে মালামালের দামকে কেন্দ্র করে শাহ্পরানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে হাতাহাতির পর আফ্রিকাস্থ কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা শাহ্পরানকে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত শাহপরান ফেনী শহরের মহিপাল মধ্যম চাডিপুর ভূঞা বাড়ির পেয়ার আহাম্মদ ভূইয়া ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এর আগে গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রভিন্সের রাস্ট্রেনবার্গ এলাকায় নিজ দোকানে খুন হন মহিন উদ্দিন নামে এক প্রবাসী।
তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রদীপ গ্রামের তনু মিয়ার ছেলে।