বৃত্তির বাইরে পড়ালেখা

যেসব বিষয়ে উচ্চশিক্ষা : এই দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে মানববিদ্যা (হিউম্যান স্টাডিজ), ভাষা শিক্ষা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, ল অ্যান্ড সোসাইটি, পাবলিক ল অ্যান্ড পলিসি, ট্রান্সন্যাশনাল ল অ্যান্ড পলিসি, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ভূ-প্রকৃতিবিদ্যা, রসায়ন, ভূ-বিজ্ঞান,  মেকানিক্যাল সিস্টেমস অ্যান্ড ডিজাইন, ন্যানো মেকানিক্স, এডুকেশনাল ইনফরমেটিকস, পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল লাইফ সায়েন্স, ফলিত তথ্যবিজ্ঞান, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক, এরিয়া স্টাডিজ, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, প্রাণ বিজ্ঞান, স্থাপত্য ও ভবন বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, হিউম্যান-সোশ্যাল ইনফরমেশন সায়েন্স, বায়োলজি অ্যান্ড নিউরো সায়েন্স, কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স বিষয়ে পড়ালেখার সুযোগ আছে।

অন্যান্য বৃত্তি : আমাদের ছাত্র-ছাত্রীরা এশিয়ান ইয়ুথ ফেলোশিপ, হিউম্যান রিসোর্সেস স্কলারশিপসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও স্কলারশিপ ফাউন্ডেশনের বৃত্তি পেতে পারেন।

যে ডিগ্রি পাবেন : অ্যাসোসিয়েট (গবেষণা সহকারী), ব্যাচেলর, মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি।

টোফেল, আইইএলটিএস : জাপানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়ার জন্য টোফেল স্কোর ৭০-৮০ আইবিটি, আইইএলটিএসে ৬ স্কোর থাকতে হবে। মাস্টার্স লেভেলে পড়তে ৭১-৮০ টোফেল স্কোর ও আইইএলটিএসে ৫-৬ স্কোর থাকতে হবে। তবে জাপানি ভাষা জানলে এই স্কোর যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য।

টিউশন ফি : একেক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি একেক রকম। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর ১০ হাজার ডলার (৮৩ লাখ টাকারও বেশি), স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ১১ হাজার ডলার (সাড়ে ৯৪ লাখ টাকা) ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৭ হাজার ৯৫৯ ডলার থেকে ৬১ হাজার ১২৩ ডলার (৬ লাখ ৬২ হাজার থেকে ৫০ লাখ ৯০ হাজার টাকারও বেশি) লেখাপড়ার খরচ ভেদে প্রয়োজন হয়। এই দেশে পড়তে গেলে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনার্স-মাস্টার্স লেভেলে নানা প্রতিষ্ঠান ও ব্যক্তির শিক্ষা খাতে দেওয়া অনুদান পাওয়া যায়। তাতে খরচ অনেকটাই কমে।