জয়পুরহাট হকার্সদের জীবনমান উন্নয়নে নয় সদস্যবিশিষ্ট সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মুকুল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল হামিদ বাবু। কার্যনিবাহী কমিটির অন্যরা হলেনÑ সহসভাপতি লাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু আলী, প্রচার সম্পাদক জুলফিকার আলী, কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান।
গত ২৫ জানুয়ারি সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল হামিদ বাবুর সভাপতিত্বে নতুন কমিটির সভা হয়। এতে বক্তব্য রাখেন মুকুল হোসেন, লাল মিয়া, সিদ্দিক হোসেন, সোহেল রানা, বাবু আলী, দেলোয়ার হোসেন, জুলফিকার আলী, আমিনুর রহমান। বিজ্ঞপ্তি