বঙ্গবন্ধুর সমাধিতে নৌপ্রধানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী। গতকাল সোমবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর নৌবাহিনীপ্রধানের স্ত্রী ডা. আফরোজা আওরঙ্গজেব প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ হিসেবে পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।