প্রধানমন্ত্রীকে কটূক্তি যুবক গ্রেপ্তার

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে জাহিদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়। সে শেখেরখীল ইউনিয়নের মৌলভীপাড়ার মো. ইসহাকের ছেলে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, ‘জাহিদুল দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আপত্তিকর প্রচার চালিয়ে আসছিল। ফেইসবুকের কার্যক্রম নজরদারি করে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।’