দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চলে অবস্থিত ইমজিয়াক পার্ক। প্রতি বছর নববর্ষের সময় বিপুলসংখ্যক কোরীয় এই পার্কে আসে শান্তির বার্তা নিয়ে। তাই এই পার্কটিকে ‘শান্তির পার্ক’ নামেও চেনে দুই কোরিয়ার জনগণ। পার্কটিতে আসা মানুষ এক টুকরো কাপড়ের মধ্যে শান্তির কোনো বার্তা লিখে টাঙিয়ে দেয়। মূলত এই বার্তাগুলোর মধ্যে ব্যক্তিগত আশা-আকাক্সক্ষার চেয়েও দুই কোরিয়ার মিলনের বিষয়টি গুরুত্ব পায়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক সহাবস্থানে দুই দেশের মানুষই আশাবাদী; হয়তো অদূর ভবিষ্যতে আবার একীভূত কোরিয়া মাথা তুলে দাঁড়াবে। এ নিয়ে দুই কোরিয়ার নীতিনির্ধারণী মহলেও চলছে ব্যাপক আলোচনা। তাই এবারের নতুন বর্ষে শান্তির পার্কে মানুষ নিয়ে আসছে মিলনাত্মক শান্তির বার্তা। সূত্র : এএফপি।