চিলাহাটিকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিকে উপজেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন হয়েছে।চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির ব্যানারে গতকাল বুধবার দুপুরে চিলাহাটি বাজারে মানববন্ধনে ডোমার উপজেলার ভোগডাবুড়ী, কেতকীবাড়ি, জোড়াবাড়ি ও গোমনাতি ইউনিয়নের বাসিন্দারা অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে চিলাহাটি সরকারি কলেজ মাঠে চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি ও চিলাহাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ ত ম জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভোগডাবুড়ী ইউপির চেয়ারম্যান একরামুল হক, সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক, কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক দিপু প্রমুখ।