কাপ্তাইয়ে চালক ও হেলপারদের প্রশিক্ষণ

সোমবার থেকে কাপ্তাই উপজেলা সদর বরইছড়িসহ বিভিন্ন স্পটে কাপ্তাই সড়কে চলাচলকারী গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করার উদ্যোগ নেয় কাপ্তাই ট্রাফিক বিভাগ।

কাপ্তাই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের কাগজপত্র সঠিক আছে কিনা যাচাই বাছাই করার পর যেসব গাড়ি চালকদের বৈধ কাগজপত্র হালনাগাদ পাওয়া গেছে তাদের হাতে উপহার হিসেবে তাৎক্ষণিক তুলে দেওয়া হয়েছে লাল গোলাপ।

বুধবার দিনভর এই কার্যক্রম চালান সড়ক জুড়ে ট্রাফিক ও পুলিশ সদস্যরা।

যাদের কাগজপত্র হালনাগাদ পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। আর সড়কে গাড়ি চালানোর সময় যে সমস্ত চালককে মোবাইলে কথা বলতে দেখা গেছে তাদের করা হয়েছে জরিমানা।

যাদের কাগজপত্র সঠিক ছিল তাদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছারসহ পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার ।

কাপ্তাই ট্রাফিক পুলিশের সার্জন তারক চন্দ্র পালের সভাপতিত্বে ও সাংবাদিক কাজী মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর, ওসি (তদন্ত) নুরুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় চালক-হেলপারদের ট্রাফিক আইন ও ট্রাফিক সাইন মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো,গাড়ি চালানোর সময় মোবাইলে কথা না বলা, মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার করা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, একটানা পাঁচ ঘণ্টার অধিক সময় গাড়ি না চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।