গণপিটুনিতে যশোরে তরুণ নিহত

যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। আনিন নাঈম (২৪) নামে ওই তরুণ উপজেলার নতুন মূলগ্রামের মশিয়ার রহমান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ভাণ্ডারখোলা এলাকায় প্রতি রাতেই বিভিন্ন বাড়িতে গরু চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে এলাকাবাসী রাতে পাহারা দিয়ে আসছিল। গত সোমবার মধ্যরাতে হাড়িয়াঘোপ গ্রামের আবদুস সোবহানের বাড়িতে গরু চুরি হচ্ছে এমন খবর পেয়ে গ্রামবাসী চোরকে ধাওয়া দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সে ভা-ারখোলা গ্রামে রাস্তার পাশে নলকূপের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। গণপিটুনিতে সেখানে তার মৃত্যু হয়।

কেশবপুর থানার ওসি মো. শাহিন বলেন, গণপিটুনিতে আনিন নাঈম নামের এক চোর নিহত হয়েছে। পার্শ্ববর্তী সাতক্ষীরার কলারোয়া থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মশিয়ার রহমান সরদার বাদী হয়ে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।