বুড়িগঙ্গার দু তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নবম দিনে তৃতীয় পর্বের অভিযান শেষ হয়েছে বৃহস্পতিবার। নাব্যতা সংকটের কারনে উচ্ছেদ অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়। বেলা ১২ টার দিকে পশ্চিম হাজারীবাগের ঝাউচর থেকে উচ্ছদ অভিযান শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত।
রাজউকের একটি টিম প্রথমবারের মতো উচ্ছেদ অভিযানে অংশ নেয় বৃহস্পতিবার। অভিযানে ১৪টি বহুতল ভবন, ২৫টি আধাপাকা স্থাপনা সহ মোট ৫৯টি স্থাপনা ধ্বংশ করা হয়। এর মধ্যে সোনালী ব্যাংক থেকে লোন নিয়ে করা ৪ তলা একটা ভবন ও ছিল।
বিআইডাবলিউটির পক্ষ থেকে বলা হয়েছে আগামী সপ্তাহ থেকে চারদিন করে উচ্ছেদ অভিযান চলবে এবং উচ্ছেদের সময় সীমা ১৯শে ফেব্রুয়ারী পর্যন্ত বলা হলেও এ সময় আরো বাড়বে।
বিআইডাব্লিউটিএ এর যুগ্ন পরিচালক (ঢাকা নদী বন্দর) এ.কে.এম আরিফ উদ্দীন বলেন, কোন প্রকার বাধা ছাড়াই তৃতীয় ধাপের আমাদের উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। আগামী ১৮ই ফেব্রুয়ারী থেকে চতুর্থ ধাপে টঙ্গীর তুরাগ নদীতে বসিলা ব্রীজের পার হতে আবারো শুরু হবে উচ্ছেদ কার্যক্রম।