ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গরু আটকের জেরে সংঘর্ষে শিশুসহ তিনজন নিহতের ঘটনায় মামলা করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২শ’ থেকে ২৫০ জনকে আসামি করে হরিপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
হরিপুর থানার ওসি আমরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বহরমপুরে বিক্রির জন্য হাটে নেওয়ার পথে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কর্তৃক গরু আটকের জেরে ১২ ফেব্রুয়ারি ১১টায় সংঘর্ষে তিন গ্রামবাসী নিহত হন। আহত হন আরও ১৪ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।