বাঁশখালী উপজেলার উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের সাগর পাড় হতে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে বাহারছড়া ফাড়ি ও থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। উদ্ধার ওই মহিলার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে স্থানীয় লোকজন খানখানাবাদ এর পশ্চিমে সাগর পাড়ে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। লাশের হাতে এবং পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান । আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই মহিলাকে কেউ খুন করতে পারে।
এ ব্যাপারে থানা-পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্থানীয় জনগণের নিকট খবর পেয়ে খানখানাবাদের সাগর পাড় হতে পুলিশের মাধ্যমে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।