মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভাষাসৈনিক সুলতান বইমেলা। জেলা প্রশাসন পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ বইমেলার আয়োজন করে। গত শুক্রবার রাতে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাাট, বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।