বগুড়া আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিনের মৃত্যু

সাত দিনের শোক

বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই মমতাজ উদ্দিন ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।গতকাল বিকেলে দুই দফা জানাজা শেষে কদিমপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।