ট্রাম্পকে ফান্ড না দেওয়ার শঙ্কা সেনাবাহিনীর

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ফাণ্ড দেওয়া নিয়ে এখনো সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহানাহান। পেন্টাগন দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ দেবে কি না তা ভেবে দেখার প্রয়োজন আছে বলেও তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রয়টার্স।

এদিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা ছাড়াই গত শুক্রবার দেশে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়াই সেনাবাহিনী ও অন্য কয়েকটি ফান্ড থেকে অর্থ নিয়ে দেয়াল নির্মাণ করতে চাইছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ রাখা তিন দশমিক ৬ বিলিয়ন ডলার হয়তো ট্রাম্পকে দেয়াল নির্মাণের জন্য দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী।