সাংসদ শামীম ওসমান

ছাত্রসমাজ সাহস হারালে ভবিষ্যৎ হারিয়ে ফেলবে

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আমি তোমাদের বন্ধু-সহযাত্রী হিসেবে বলতে চাই, যেদিন ছাত্রসমাজ প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলবে সেদিন ভবিষ্যৎ হারিয়ে ফেলবে। তুমি যদি অসহায় হয়ে যাও সাধারণ মানুষের জন্য কথা বলবে কে? দেশের মানুষের জন্য কথা বলবে কে? গতকাল রবিবার দুপুরে সরকারি তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।