লেবার পার্টি ছাড়লেন ৭ এমপি

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি থেকে সাত এমপি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ব্রেক্সিট পরিস্থিতি সামলাতে ব্যর্থতা ও ইহুদিবিদ্বেষে লেবার পার্টির বর্তমান নীতির সঙ্গে একমত হতে না পারাকেই ওই পদত্যাগের কারণ হিসেবে দেখা হচ্ছে। এমপি অ্যান কফি পদত্যাগের পর বলেন, ‘বর্তমান নেতৃত্ব খুব সফলভাবেই পার্টির অনুমোদনের তোয়াক্কা না করেই দলে পরিবর্তন এনেছে। আনুগত্যতা অন্ধ নয়। স্বাধীনতা যদি তাদের কণ্ঠস্বর জোরালো করতে না পারে, তবে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আসবে।’

অপর এমপি গেভিন শুকের বলেন, ‘দলের নতুন স্বাধীন দলটি মনে করে না বিশ্বের সব সমস্যাই পশ্চিমের সৃষ্টি। আমরা পশ্চিমের সঙ্গে ব্যবসার বিপরীতে ভালো ব্যবহার, নিরাপত্তা এবং ন্যায্য পারিশ্রমিক আশা করি।’

লেবার নেতা জেরেমি করবিনের সমালোচক স্টিফেন কিনোক তাদের দলে থেকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।