‘সিরিয়ায় ৩৩৬ বার রাসায়নিক হামলা’

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় গত আট বছরে কমপক্ষে ৩৩৬ বার রাসায়নিক হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার জার্মানভিত্তিক থিংক ট্যাংক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউট এমন দাবি করে।

‘নোহোয়্যার টু হাইড : দ্য লজিক অব কেমিক্যাল ওয়েপন্স ইউজ ইন সিরিয়া’ শীর্ষক প্রতিবেদনে তারা দাবি করেন, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৩৬টি রাসায়নিক হামলার আলামত পাওয়া গেছে। সংস্থাটি জানায়, এই হামলায় বেশিরভাগ সময়ই আসাদ সরকারই দায়ী। আইএসও ছয়টি রাসায়নিক হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের আগস্টের পর ৯০ শতাংশ হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে শত শত মানুষ।

২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়া বাশার আল আসাদকে ক্ষমতায় দেখতে চায়।