আ. লীগের নির্বাচনী অফিসে আগুন

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানসহ ৩২ জন কারাগারে

গত ২৫ ডিসেম্বর গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নং গড়দীঘি ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের মামলায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মামলার আসামি রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, একই ইউনিয়নের শাহীন মিয়া, আবুল কালাম, আবদুল মোন্নাফ, নবী মিয়া, শফি মিয়া, হাবিবুর রহমান, মশিউর রহমান, লাল বাবু, রাসেল মিয়া, হামিদ মিয়া, শফিকুল ইসলাম, শাহ আলম, মফিজ উদ্দিন, দেলোয়ার হোসেন, খোকা মিয়া, বাবু মিয়া, মিজানুর রহমান, আতোয়ার রহমান, মিঠু মিয়া, মোহাম্মদ আলী, দুদু মিয়া, সাদ্দাম মিয়া, সোহরাব আকন্দ, রাব্বি মিয়া, আব্দুর রাজ্জাক, খায়রুল মিয়া, জুলফিকার ম-ল, হালিম মিয়া, জাহিদুল ইসলাম, আব্দুর রউফ ও শফিউর মিয়ার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় প্রত্যেকে জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।