চট্টগ্রাম আদালত পাড়ায় প্রকাশ্যে ধূমপানের দায়ে ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর জানান, তামাক বিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম আদালত এলাকায় ১৭ জনকে আর্থিক জরিমানা ও ৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘জরিমানা করেছি মানুষকে সচেতন করতে, যাতে কেউ জনগুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে ধূমপান না করে। পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষকে তামাকজাত পণ্য ও ধূমপান থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছি।’