জামালপুরের মাদারগঞ্জে ট্রাকচাপায় দিপু নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩ জুন) রাতে উপজেলার ভেলামারী আনন্দ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু (৩২) জামালপুর সদরের ফরিদপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে, পেশায় মুদি ব্যবসায়ী।
স্থানীয়দের বরাতে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, বুধবার রাতে এক মোটরসাইকেলে দুই আরোহী ভেলামারী আনন্দ বাজার এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই দিপু নিহত হন। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
