কার ভুলে এ লজ্জা?

শেবাচিমে তদন্ত শুরু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ডাস্টবিন থেকে ২২টি ভ্রুণ ও ৯টি পিণ্ড (ভ্রুণ হয়ে ওঠার আগের অবস্থা) উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল বুধবার কাজ শুরু করেছে। কমিটির প্রধান অধ্যাপক ডা. জহুরুল হক মানিক জানান, নির্ধারিত তিন কার্যদিবসের মধ্যে তারা পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেবেন। এদিকে এ ঘটনায় গাইনি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ জ্যোৎনা আক্তারকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে নার্সরা। এতে বলা হয়, নার্সিং ইনচার্জ মানব ভ্রুণগুলোর দায়িত্বে ছিলেন না। অবিলম্বে তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। গত সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ভ্রুণগুলো উদ্ধার করা হয়।