ক্ষতিগ্রস্তদের ৩০ লাখ টাকা দিল সরকার

ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের আপাতত ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ড. এনামুর রহমান বৃহস্পতিবার নিহত ও আহতদের পরিবারের হাতে এ টাকা হস্তান্তর করে। 
সূত্র জানায়, এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যারা ভর্তি আছেন তাদের জন্য ২০ লাখ এবং নিহতদের দাফনে ১০ লাখ টাকা সহায়তা দেয় সরকার। 
আরো আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানায় সূত্র।
এর আগে সগক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চকবাজারের আগুনে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেবে সরকার।