পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে। গত রাতে চকবাজারের ঘটে যাওয়া মর্মান্তিক এ ঘটনায় মারা গেছে ৭০ এর অধিক মানুষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, আলজাজিরা, এএফপি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, এনডিটিভিসহ বিশ্বের সব শীর্ষস্থানীয় গণমাধ্যম গুরুত্বসহকারে প্রচার করছে। কিছুক্ষণ পরপর তারা এ ঘটনার আপডেটও দিচ্ছে।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে গার্ডিয়ান।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান শিরোনাম করে, ঢাকায় কেমিক্যাল গুদাম হিসেবে ব্যবহৃত ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭০। পুরান ঢাকার সরু গলিতে আটকে পড়ে প্রাণ হারায় এসব মানুষ।