জাতীয় পতাকা উত্তোলন হয়নি দশমিনা প্রাণী সম্পদ অধিদপ্তরে

পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে মহান ভাষা দিবস পালনে শহীদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এমনকি দিবসটি পালনে নির্বাহী কর্মকর্তা ওই দপ্তরের কাউকে পাননি বলে অভিযোগ রয়েছে। 

উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালে আল-সালাউদ্দিন বলেন, সাত দিনের প্রশিক্ষণের জন্য গত বুধবার সকালে দশমিনা ত্যাগ করেছি। পতাকা উত্তোলন করার বিষয়টি কাউকে বলে আসতে আমার স্মরণে ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস এ প্রতিনিধিকে বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে শুনেছি। ভাষা দিবসের কর্মসূচি পালনের সহযোগিতায় ডেকেও ওই কর্মকর্তাকে পাইনি।