চকবাজার ট্র্যাজেডি

সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের শোক

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় শোকবার্তা পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পাঠানো এই শোক বার্তায় সৌদি বাদশাহ বলেন, আমরা চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

অপর এক শোকবার্তায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।