আবার এপ্রিলে অপি করিম

দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন নন্দিত তারকা অপি করিম। ছবিটি পরিচালনা করছেন কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী। ‘মায়ার জঞ্জাল’ নামে এই ছবিতে গেল বছরের শেষের দিকে শ্যুটিং শুরু করেন তিনি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন এই সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে কলকাতায়। এখন দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অপি। আসছে এপ্রিল মাস থেকে নতুন এই চলচ্চিত্রের শুটিং শুরু করবেন তিনি। এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

প্রসঙ্গত, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে সর্বপ্রথম অপি করিমকে বড় পর্দায় দেখা যায়। একই পরিচালকের ‘পিঁপড়াবিদ্যা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ভারতের মডেল-অভিনেত্রী সিনা সৌহানের জন্য ডাবিং করেছিলেন অপি করিম। সে সময় তার এই বাচিক অভিনয় খুবই প্রশংসিত হয়।