রাজধানীর সিদ্দিক বাজারে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই আগুন নিভে যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিভেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার রাত ৯ টা ২২ মিনিটে সিদ্দিক বাজার জামে মসজিদ সংলগ্ন রাস্তায় গ্যাস লাইনে আগুন ধরার খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে দেখেন, আগুন নিভে গেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।