বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার ওড়না দিয়ে ফাঁস

মোংলায় অভিমান করে প্রেমিকার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক তরুণ। শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে তিনি আত্মহত্যা করেন।

নিহত জাহাঙ্গীর হোসেন (১৭) পৌর শহরের ট্রেডার্স মসজিদ ক্রস রোডের বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেনের সঙ্গে একই এলাকার এক কিশোরীর (১৫) দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল।

শুক্রবার বিকেলে জাহাঙ্গীর ওই মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। তাতে মেয়েটি রাজি না হলে তার গলার ওড়না রেখে দেন ছেলেটি। পরে রাতে সেই ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোংলা থানার এসআই মো. আহাদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

এদিকে প্রেমিক জাহাঙ্গীরের আত্মহত্যার খবর পেয়ে প্রেমিকা গা ঢাকা দিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

জাহাঙ্গীরের বাবা জামাল পেশায় দিনমজুর। তিনিও দিনমজুরের কাজ করতেন।