ভারতের বেঙ্গালুরুর ইয়ালহাঙ্কা বিমান ঘাঁটির পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ গাড়ি পুড়ে গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ফেলে রাখা সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত।
এনডিটিভি জানিয়েছে, শনিবার ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কয়েক ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।
এদিন ওই ঘাঁটিতে ‘এয়ার শো’ চলছিল। তার ভেতরই এমন অগ্নিকাণ্ড। বুধবার থেকে এই ‘এয়ার শো’ শুরু হয়।
পাঁচ দিনের এই অনুষ্ঠানে অংশ নিতে ঘাঁটিতে হাজির হন অনেক মানুষ। ১৯৯৬ সাল থেকে বেঙ্গালুরুতে এই ‘শো’ হয়। শেষবার হয়েছিল ২০১৭ সালে। গত বছর কোনও কারণে হয়নি।
‘শো’ শুরু হওয়ার একদিন আগেও এখানে দুর্ঘটনা হয়। মহড়ার সময় সূর্যকিরণ অ্যারোবেটিক্স টিমের দুই বিমানের সংঘর্ষে এক পাইলট মারা যান।