ফের কার প্রেমে মজেছেন বলিউড অভিনেতা পুলকিত?

অভিনেতা পুলকিত সম্রাট। বলিউডে এই মুহূর্তে তাকে নিয়েই গুঞ্জন। বছর চারেক আগে বিবাহ বিচ্ছেদ, বিখ্যাত নায়িকার সঙ্গে প্রেম। ওই প্রেমে ভাঙন ধরতে না ধরতেই ফের প্রেমে পড়েছেন এই অভিনেতা।

এই মুহূর্তে আনিস বাজমির ‘পাগলপনতি’ নিয়ে ব্যস্ত পুলকিত। ছবিতে তার সঙ্গে রয়েছেন জন আব্রাহাম, অনিল কাপুর, ইলিয়ানা ডিক্রুজ এবং কৃতি খারবান্দা।

শোনা যাচ্ছে, পুলকিত নাকি এই কৃতির প্রেমেই মজেছেন।

দক্ষিণী ছবির পরিচিত মুখ কৃতি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যেও মুগ্ধ অনুরাগীরা।

২০১৬ সালে ‘রাজ: রিবুট’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তারপর রাজকুমার রাওয়ের বিপরীতেও কাজ করেছেন। ‘পাগলপনতি’ পুলকিতের সঙ্গে প্রথম ছবি তার।

সালমান খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরার সঙ্গে দীর্ঘদিন প্রেম ছিল পুলকিতের। সালমানের তালিমেই ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন পুলকিত।

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বরাবর খবরে উঠে এসেছেন নায়ক।

বিয়ের এক বছরের মধ্যেই পুলকিত-শ্বেতার সংসারে ভাঙন ধরে। বিবাহ বিচ্ছেদ হয় ২০১৫ সালে।

২০১৬ সালে ‘সনম রে’ ছবির শুটিংয়ে ইয়ামি-পুলকিতের আলাপ। সেখান থেকেই ঘনিষ্ঠতা শুরু। পুলকিতের বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক টিকেছিল তাদের। কিন্তু শুরু থেকেই পুলকিতকে পছন্দ করতেন না ইয়ামির মা-বাবা। ‘উরি’র সম্প্রতি বক্স অফিস সাফল্যে আপাতত ক্যারিয়ারেই ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছেন ইয়ামি।

শোনা যায়, সালমানের পরামর্শেই পুলকিতের সঙ্গে সম্পর্কে ইতি টানেন শ্বেতা। এই মুহূর্তে তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত।